ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহিদ শরিফ ওসমান হাদির খুনের বিচার দাবিতে শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ।

আজ শনিবার (৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

হাদি হত্যার ৫৪ দিন পার হলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ স্বজন-সহকর্মীরা গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে যমুনা অভিমুখে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভাঙতে চাইলে একপর্যায়ে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী।

ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় ওই এলাকা। আহত হন ইনকিলাব মঞ্চের সদস্যচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ১১৭ জন। আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে।

পরে ঢাকা মেডিকেলে ছুটে যান এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষোভ করেন ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায়। দিন পেরিয়ে রাত, নেতাকর্মীরা আবারও অবস্থান নেন শাহবাগ মোড়ে। পুলিশের সাথে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিবের ভিডিও বার্তায় অভিযোগ, নির্বাচন বানচাল করতেই এই হামলা।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনও ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার এই ব্যাপারে সুষ্ঠু কোনও পদক্ষেপ না নেয়। আমরা শুধু বলি ব্যাপারটা এমন ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব’ বলছি। তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

আপডেট সময় : ১১:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬