ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বার্ষিক প্রতিবেদনে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে। তবে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতারের শিকার হাজার-হাজার মানুষ। বিচার ছাড়াই কারাবন্দি অনেকে। জামিনের আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, রাজনীতিবিদ ছাড়াও আটকদের তালিকায় আছে অভিনয়শিল্পী, আইনজীবী ও সঙ্গীতশিল্পী। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে হাজার হাজার মানুষকে।

মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয় রিপোর্টে। ২০২৪-এর জুন থেকে গত বছর আগস্টের মধ্যে মব সহিংসতায় কমপক্ষে ১২৪ জনের মৃত্যুর তথ্য জানায় এইচআরডব্লিউ।

এছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার

আপডেট সময় : ০৩:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬