ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজমুক্ত ঢাকা গড়তে হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

চাঁদাবাজমুক্ত উন্নত ঢাকা-৫ গড়তে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতল কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে তিনি এলাকাবাসীর কাছে হাত পাখা মার্কায় ভোট চান।

মুফতি রেজাউল করিম বলেন, বাংলাদেশে বর্তমানে একমাত্র আদর্শিক ইসলামী রাজনৈতিক দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা দলগুলোর শাসনে দেশ একাধিকবার দুর্নীতির সূচকে বিশ্বে শীর্ষ অবস্থানে ছিল।

তিনি আরও বলেন, ইসলামের নির্দেশ হলো- সৎ কাজে সহযোগিতা এবং অন্যায়ের সঙ্গে আপস না করা। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, রাজনীতির নীতি ও আদর্শের মৌলিক পরিবর্তন প্রয়োজন। ভালো নীতি ছাড়া কখনোই ভালো রাষ্ট্র গঠন সম্ভব নয়। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নেতা বানালে দেশ এবং সমাজে শান্তি ও কল্যাণ আশা করা যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক শক্তি উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ইসলামের নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের বিশ্ব নেতৃত্বের নৈতিক অবক্ষয় ও আচরণ জনগণের সামনে দিনের আলোর মতো স্পষ্ট। এই বাস্তবতায় দেশ পরিচালনায় ইসলামি মূল্যবোধভিত্তিক নেতৃত্ব সময়ের দাবি।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দাবি করেন, সারা দেশে সফরের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, সব শ্রেণি ও পেশার মানুষের মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর রহমতে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজি মো. ইবরাহীম বিজয়ী হবেন, ইনশাআল্লাহ।

সমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটি। সভাপতিত্ব করেন ঢাকা-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাজি মো. ইবরাহীম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

চাঁদাবাজমুক্ত ঢাকা গড়তে হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর

আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬