ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়ীয়ায় দুই প্লাটুন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ ইসির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঠবাড়ীয়া উপজেলার উপকূলের নিকটবর্তী ১০টি ভোট কেন্দ্রে ২ প্লাটুন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পাঠানো হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পিরোজপুর-৩ নির্বাচনি এলাকার মঠবাড়ীয়া উপজেলার উপকূলের নিকটবর্তী ১০টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন নৌবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে নৌবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মঠবাড়ীয়ায় দুই প্লাটুন নৌবাহিনী মোতায়েনের নির্দেশ ইসির

আপডেট সময় : ১০:৪৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬