ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

গাজা উপত্যকাজুড়ে শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগের তথ্য অনুযায়ী, দক্ষিণের খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুতেও হামলা চালানো হয়। সেখানে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

ফিলিস্তিনিরা বলছে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর এটিই সবচেয়ে জোরালো হামলা। গত অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপ শুরু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে। তাদের দাবি, আগের দিন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় এসব হামলা চালানো হয়েছে। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে একে অপরকে দোষারোপ করেছে দুপক্ষই।

ইসরায়েল জানায়, পূর্ব রাফায় ভূগর্ভস্থ অবকাঠামো থেকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি বের হতে দেখা যাওয়ার পর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এসব হামলায় অস্ত্রের গুদাম, উৎপাদন কেন্দ্র ও হামাসের কয়েকটি স্থাপনা লক্ষ্য করা হয়েছে।

হামাস এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, এসব হামলা প্রমাণ করে গাজায় যুদ্ধবিরতি কার্যকর নয়।

এদিকে গাজা নগরীর শিফা হাসপাতাল জানিয়েছে, একটি আবাসিক ভবনে হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন।

খবর বিবিসির।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজাজুড়ে ইসরায়েলের জোরালো বিমান হামলা, নিহত ৩২

আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬