ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: আমিনুল হক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, ‌‘শুধু চাঁদাবাজি-সন্ত্রাস নয়, মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।’ পাশাপাশি দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্তি ও নারীদের স্বনির্ভরতায় কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্লবীতে সাংবাদিক কলোনিসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘নিম্ন ও মাধ্যম আয়ের সকল নাগরিকদের স্থায়ী পুনর্বাসন, নিরাপত্তা, সামাজিক মর্যাদার পাশাপাশি এলাকাজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করা হবে। এ ছাড়া, পল্লবী ও রূপনগর থানার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ করা হবে।’

এ সময় ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জাসহ উপাসনালয়গুলো সংস্কার ও মেরামত করা হবে।’

এ ছাড়া পল্লবী থানার উর্দুভাষী জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা, ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে গর্ভবতী মায়েদের সেবা দেওয়া হবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: আমিনুল হক

আপডেট সময় : ০২:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬