ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচং যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ কুমিল্লার বুড়িচং যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার নিমসারে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

বেলা বারোটায় আসার কথা থাকলেও সকাল থেকেই নিমসার জুনাব আলী কলেজ মাঠে নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান নিয়েছেন। সফর উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন। তিনি জানান, নিমসার কলেজ মাঠে অনুষ্ঠেয় এই জনসভায় প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত, সাউন্ড সিস্টেম, ব্যানার-ফেস্টুনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতে ইসলামের নিজস্ব স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করবেন, যাতে সভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বুড়িচং যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬