ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কোনো দল বেহেশতের টিকিট দিতে পারে না: পার্থ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, কোনো দল বেহেশতের টিকিট দিতে পারে না। আসমান-জমিন ও বেহেশত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা ধর্ম নিয়ে ব্যবসা বা প্রতারণা করতে আসবে, আপনারা তাদের বয়কট করবেন। আমরা কোনো ভণ্ড প্রতারকের কবজায় পড়ব না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে ব্যারিস্টার পার্থ বলেন, আপনারা তারেক রহমানকে বিশ্বাস করুন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে ভোলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই হবে আমার মূল লক্ষ্য।

নির্বাচনি প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটের সময় অনেকেই অনেক ফুলঝুড়ি নিয়ে আপনাদের কাছে আসবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কে সংসদে গিয়ে সাহসের সাথে আপনাদের অধিকারের কথা বলতে পারবে। আমি কথা দিচ্ছি— আমি নির্বাচিত হলে ভোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখব।

ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন দেওয়ানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, উত্তর দিঘলদী ইউপির সাবেক চেয়ারম্যান আনু নোমান মোহাম্মদ সফিউল্লাহ ও ভোলা সদর উপজেলা যুবদল সভাপতি বিল্লাল হোসেন। সমাবেশে জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো দল বেহেশতের টিকিট দিতে পারে না: পার্থ

আপডেট সময় : ১১:০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬