ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার (২৭ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।

আহতরা  জানান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার সময় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে আমাদের  বাসগুলো পার্ক করা হয়। এ সময় স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিংয়ের অজুহাতে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ১০ জন সাংবাদিক আহত হন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা পরিকল্পিত এবং চাঁদা আদায়ের প্রতিবাদে হামলার ঘটনা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।

ডিআরইউ নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সারাদেশে দায়িত্ব পালনরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

বিবৃতিতে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলায় ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১০:৫২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬