রাজধানীর সায়েদাবাদ এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানায় সেনাবাহিনী।
সোমবার (২৬ জনাুয়ারি) ভোর ৪টায় সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইনে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. জনি, মো. জাহিদুল ইসলাম, ওমর ফারুক, সজিব, আশিক ও প্রেমা খাতুন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) ভোর ৪টায় রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও রেললাইন এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গোলাবারুদ, ৩টি ককটেল, ৫ হাজার পিস ইয়াবা, ২৭০ প্যাকেট হিরোইন, বিদেশি মদ, ৮ লাখ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।
শিরোনাম :
রাজধানীতে বিপুল অস্ত্র-গোলাবারুদ-মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ৬
-
চেতনায়২৪ ডেস্ক : - আপডেট সময় : ০৬:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- ২৪০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



































