ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ইউএই সরকারের মানবিক উদ্যোগ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

কড়াইল বস্তিতে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারের মাঝে শীতকালীন ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল (২৪ জানুয়ারি) এমিরেটস রেড ক্রিসেন্ট-এর সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাসের ইউএই ফরেইন এইড কো-অর্ডিনেশন ডিরেক্টর রাশেদ মোহাম্মাদ নাসের আলমাইল আলযাবি এই কর্মসূচির আয়োজন করেন। 

রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অগ্নিকাণ্ড-পরবর্তী দুর্ভোগ মোকাবেলায় প্রয়োজনীয় সাহায্য ও ত্রাণ-সামগ্রী গ্রহণ করে।

সেসময় রাশেদ মোহাম্মাদ নাসের আলমাইল আলযাবি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত বরাবরই বিপদগ্রস্ত মানুষদের পাশে ছিল এবং আছে। সেই ধারাবাহিকতায়, কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও অসহায় মানুষদের সহায়তা প্রদানে আমরা স্বচেষ্ট থাকবো।’

এই উদ্যোগটি, সংকটকালে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করলো।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ইউএই সরকারের মানবিক উদ্যোগ

আপডেট সময় : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬