ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তৌহিদ হোসেন-ইসহাক দারের ফোনালাপ, যা জানা গেল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চল‌তি মাসে এ নিয়ে তাদের তৃতীয় দফায় ফোনালাপ হলো।

রোববার (২৫ জানুয়ারি) তৌহিদ-দারের টেলিফোন আলাপের তথ্য জা‌নি‌য়ে‌ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলাপে তারা দুই দেশের ম‌ধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

জানা যায়, ফোনালাপে দুই নেতা পারস্পরিক স্বার্থের বিষয়গুলো এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেলিফোনে তারা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সম্প্রতি বহুপক্ষীয় এক‌টি ফোরা‌মে সৌ‌দি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎ ক‌রেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

তৌহিদ হোসেন-ইসহাক দারের ফোনালাপ, যা জানা গেল

আপডেট সময় : ১০:৫০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬