ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা এলাকার একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। তিনি জনতা ব্যাংকের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখার ক্যাশ অফিসার ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, গতকাল খবর পেয়ে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, নিহত সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বাড্ডায় ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬