ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন হলেই সুশাসন নিশ্চিত হবে: কর্নেল বাতেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কোনো সাধারণ নির্বাচন নয়, এটি জাতির জীবনের জন্য একটি যুগান্তকারী ও পরিবর্তনকারী নির্বাচন হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–১৬ আসনের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন।

তিনি বলেছেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়েই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। তাই এই নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে এবং একই সঙ্গে জুলাই সনদের পক্ষে থাকা শক্তিকে দেশ শাসনের সুযোগ করে দিতে হবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর–১০ নম্বর আদর্শ স্কুল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমীরের জনসভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল আব্দুল বাতেন বলেন, ‘সংবিধান সংশোধন এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো গঠিত হলেই দেশে সব ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব হবে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন যদি জুলাই সনদের আলোকে গঠিত হয়, তবে সুশাসন জনগণের হাতের নাগালে চলে আসবে।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হই, তাহলে আবারও জাতিকে পিছিয়ে পড়তে হবে। তাই জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমাদের দায়িত্ব হলো পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া এবং সেই পরিবর্তনকে বিজয়ী করা।’

জামায়াতের এই প্রার্থী বলেন, ‘শুধু নিজের ভোট দিলেই দায়িত্ব শেষ হয় না। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশী- সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে, আসন্ন নির্বাচন জাতির জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়েই জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়িত হলে দেশ স্বৈরাচারমুক্ত হবে, আধিপত্যবাদমুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে। তখন আর গুম, খুন কিংবা দমন-পীড়নের রাজনীতি থাকবে না। সেই পথকে প্রশস্ত করাই এই নির্বাচনের মূল লক্ষ্য। এই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, সুশাসিত ও মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

জুলাই সনদ বাস্তবায়ন হলেই সুশাসন নিশ্চিত হবে: কর্নেল বাতেন

আপডেট সময় : ০৬:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬