ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁনখারপুলে ছয়জনকে হত্যার মামলার রায় পিছিয়ে ২৬শে জানুয়ারি নির্ধারণ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৬শে জানুয়ারি ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার এই রায় ঘোষণার জন্য পূর্বনির্ধারিত দিন ধার্য ছিল। পরে আজ তা পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল-১।

এ মামলার আট আসামির মধ্যে গ্রেফতার রয়েছে চার আসামি। সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক বাকি চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত বছরের ১৪ই জুলাই আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০২৪ সালের পাঁচই অগাস্ট চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ গুলি চালালে ছয়জন নিহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চাঁনখারপুলে ছয়জনকে হত্যার মামলার রায় পিছিয়ে ২৬শে জানুয়ারি নির্ধারণ

আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬