১১২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঘাম ঝরাতে হয় সিলেটের ব্যাটারদের। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।
এরপর আরিফুল-ইমনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বটে, তবে ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন বানিয়ে ফেলে সিলেট। সেখান থেকে ৫৩ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন মেহেদী হাসান মিরাজ ও স্যাম বিলিংস। তবে শেষদিকে আবারও চাপে পড়ে তারা।
শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৫ রান। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে জয়ের স্বপ্ন দেখান মোস্তাফিজ ও ফাহিম আশরাফ। শেষ বলে সিলেটের জয়ের জন্য দরকার ছিল ৬ রান, আর সেটিই করে দেখালেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস।
চেতনায়২৪ ডেস্ক : 






































