ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসী কর্মীদের দুঃসংবাদ দিলো সৌদি আরব।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

মার্কেটিং ও বিক্রয় খাতে নিজেদের নাগরিকদের কাজের ক্ষেত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এর ফলে দেশটিতে বেসরকারি খাতের হাজারো প্রবাসী কর্মী চ্যালেঞ্জেরে মুখে পড়তে পারেন। 

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বেসরকারি প্রতিষ্ঠানে তিন বা তার বেশি কর্মী কর্মরত আছেন, তাদের বিপণন ও বিজ্ঞাপন সংশ্লিষ্ট পদগুলোতে অবশ্যই ৬০ শতাংশ স্থানীয়করণ বা ‘সৌদিকরণ’ নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয় আরও জানায়, এই সিদ্ধান্তের আওতায় রয়েছে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন প্রতিনিধি, মার্কেটিং বিশেষজ্ঞ, গ্রাফিক ডিজাইনার, বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ এবং আলোকচিত্রীসহ বিভিন্ন পদ।
 
ঘোষণা দেয়ার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এসব পদের জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।
 
এদিকে বেসরকারি খাতের বিক্রয় (সেলস) প্রতিষ্ঠানেও সৌদিকরণ হার ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ খাতেও তিনজন বা তার বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের আওতায় রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্টসহ বিভিন্ন পদ। এই সিদ্ধান্তও ঘোষণা দেয়ার তিন মাস পর থেকে কার্যকর হবে।
 
মন্ত্রণালয় জানিয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সৌদি শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে, দক্ষ সৌদি নাগরিকদের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং চাকরির স্থিতিশীলতা বাড়বে।
আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

প্রবাসী কর্মীদের দুঃসংবাদ দিলো সৌদি আরব।

আপডেট সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬