ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না পুনর্বিবেচনা করার সময় এসেছে: আসিফ মাহমুদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

আপিল শুনানির শেষ দিন নির্বাচন কমিশন এক পাক্ষিক রায় দিয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এনসিপি এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে কি না সেটা পুনর্বিবেচনা করার সময় এসেছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদেরকে এই পরিস্থিতিতে এসে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবো কি না সেটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। এখন কোনো সিদ্ধান্ত আমি দেবো না। আমরা পার্টির রাজনৈতিক পর্ষদে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে আমরা এ বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব। আমাদের যে ১০ দলীয় ঐক্য আছে সেখানেও আলোচনা করব। পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানাব।

আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন এক পাক্ষিক রায় দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। এভাবে চললে এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। 

আসিফ বলেন, আপিল শুনানির শেষ দিন বাইরে ছাত্রলের মব এবং ভেতরে বিএনপি মহাসচিবসহ দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এ ঘটনাকে নাটক বলে মন্তব্য করেন তিনি।

এসময় জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান আসিফ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না পুনর্বিবেচনা করার সময় এসেছে: আসিফ মাহমুদ

আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬