ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯৬ এএসপিকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পিআরবি ভলিউম-১ এর প্রবিধান-৭৯০ অনুযায়ী এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে।

বাস্তব প্রশিক্ষণের জন্য ও সংযুক্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন-ভাতা সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকে উত্তোলন করতে পারবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে এই ৯৬ জন এএসপি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

৯৬ এএসপিকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি

আপডেট সময় : ১২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬