ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল শুনানির চতুর্থ দিনে এক ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে প্রথম ১ ঘণ্টায় ১২ টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি।

ইসি জানায়, এখন পর্যন্ত ১২ টির শুনানি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ৬টি মঞ্জুর, ৫ টি না-মঞ্জুর ১টি শুনানিতে অনুপস্থিত।

মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন অবৈধ হয়েছিলেন। এর মধ্যে আপিল করেছেন ৬৪৫ জন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। এরপর প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি)।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) শুনানিতে মোট ৭১টি আপিল আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর হয়েছে। নামঞ্জুর হয়েছে ২৫টি আবেদন। একজন অনুপস্থিত ছিলেন। অপেক্ষমাণ আছে ৪টি আপিল।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

আপিল শুনানির চতুর্থ দিনে এক ঘণ্টায় ১২ আপিল নিষ্পত্তি

আপডেট সময় : ১১:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬