ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে বিক্ষোভে যে ‘ফাঁদে’ পড়েছে ইসরায়েল।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

পশ্চিমাদের চোখে ইরানের শাসনব্যবস্থা এখন পতনের দ্বারপ্রান্তে। কিন্তু ইসরায়েলি গোয়েন্দা মহলের সাম্প্রতিক মূল্যায়নগুলো গভীরভাবে পড়লে ভিন্ন এক বাস্তবতা সামনে আসে। ইরানের অভ্যন্তরে এমন এক অবস্থা তৈরি হয়েছে, যেখানে দেশটি পুরোপুরি স্থিতিশীল নয়, আবার এখনই পতনের দিকেও যাচ্ছে না।

এই মাঝামাঝি অবস্থা তেহরানকে একটি নিরাপত্তা ধূসর বা ‘গ্রে সিকিউরিটি’ অঞ্চলে নিয়ে পরিণত করেছে। এর ফলে ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণে একধরনের হিসাবি দ্বিধা তৈরি হয়েছে। সেই দ্বিধাই ইরানের জন্য পরিণত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদে। সেই সম্পদ হলো সময়।

ইরানের রাজপথের অস্থিরতা কেন শাসকের সময়কেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করছে, তা বুঝতে হলে তেল আবিবের দৃষ্টিকোণ থেকে হুমকির যুক্তি নতুন করে পড়তে হবে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ২০২৫ সালে স্পষ্টভাবে উল্লেখ করেছে, ইরান যেন আগের অবস্থায় ফিরে যেতে না পারে। বর্তমান কূটনৈতিক অচলাবস্থা ইসরায়েলের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি, কারণ এতে ইরান চুক্তিহীন অবস্থার ছায়া এবং কম নজরদারির সুযোগ কাজে লাগিয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করতে পারে।

তেল আবিবের সিদ্ধান্ত গ্রহণকারীরা এক জটিল কৌশলগত সংকটে পড়েছেন। তারা যদি আক্রমণ চালায়, তাহলে অনিচ্ছাকৃতভাবে ইরানের শাসনব্যবস্থাকে তার অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। আবার আক্রমণ না করলে ইরান এই অবকাশকে ব্যবহার করে নিজেকে পুনর্গঠনের সময় পায়।

প্রচলিত সামরিক যুক্তি অনুযায়ী, এমন হুমকির জবাব হওয়া উচিত আগাম হামলা অথবা অন্তত সর্বোচ্চ সামরিক চাপ প্রয়োগ, যাতে প্রতিপক্ষ প্রতিরোধ ক্ষমতা পুনর্গঠন করতে না পারে। কিন্তু ইরানের অভ্যন্তরীণ বাস্তবতা এই হিসাবকে জটিল করে তুলেছে। শাসনব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে ইনস্টিটিউটটির বিশ্লেষণে বলা হয়েছে যে ইরানের শাসনব্যবস্থার বৈধতা কমে গেলেও ক্ষমতাকাঠামো এখনো অটুট রয়েছে।

ইসরায়েলের জ্যেষ্ঠ বিশ্লেষকেরা মনে করেন, তেহরানের রাজপথের বাস্তবতা বিদেশি হামলার বিরুদ্ধে একধরনের মানসিক প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। প্রখ্যাত সামরিক বিশ্লেষক রন বেন ইশাইয়ের মতে, অসন্তোষ থাকলেও এসব বিক্ষোভের এখনো কোনো ঐক্যবদ্ধ নেতৃত্ব নেই এবং তাৎক্ষণিকভাবে সরকার উৎখাত করার সক্ষমতাও তৈরি হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ইরানে বিক্ষোভে যে ‘ফাঁদে’ পড়েছে ইসরায়েল।

আপডেট সময় : ০৬:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬