ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধ*র্ষ*ণের অভিযোগে দুই আনসার সদস্য আটক।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ (২৬) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আজাহার আলীর ছেলে সাহাদৎ হোসেন (৩২)।

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, গত রাতে মানিকগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন তারা। রাত গভীর হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে অবস্থান নেন স্বামী-স্ত্রী। এ সময় কর্তব্যরত দুই আনসার সদস্য নিরাপত্তার আশ্বাসে তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান। রাত ৩টার দিকে তাকে আলাদা স্থানে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন বলেন, ভুক্তভোগী গৃহবধূকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধ*র্ষ*ণের অভিযোগে দুই আনসার সদস্য আটক।

আপডেট সময় : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬