ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

দেশের সিনিয়র সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান চলছে।

বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সংবাদপত্রের সম্পাদক, টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।

বেলা সোয়া ১১টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘদিন পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই সরাসরি মতবিনিময় রাজনৈতিক ও সাংবাদিকতা উভয় মহলে বেশ গুরুত্ব পাচ্ছে।

সাংবাদিকরা দেশের সার্বিক চিত্র, সম্পাদকরা গণমাধ্যমের বিগত দিনের ইতিহাস, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান

আপডেট সময় : ০১:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬