ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাড্ডায় ভাঙারি ব‍্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডার বড় বেরাইদা এলাকার একটি ভাঙারির দোকান থেকে শাকিল হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত শাকিল বাড্ডার বড় বেরাইদা এলাকার দিলীপ হোসেনের ছেলে। তিনি ওই এলাকাতেই ভাঙারির ব্যবসা করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম জানান, শুক্রবার সকালের দিকে ঘটনাস্থলের ভাঙারি দোকানে গিয়ে আড়ার সঙ্গে ওই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

এসআই আরও জানান, নিহতের বাবা আমাদের জানিয়েছেন গতরাতে শাকিল ভাঙারি দোকানে ঘুমিয়ে ছিল। আজ সকালে তার ছোট ভাই এসে ঘটনাটি জানতে পেরে আমাদের খবর দেয়। শাকিল নিজেই আত্মহত্যা করেছে, নাকি তাকে কেউ মেরে ঝুলিয়ে রেখেছে এ বিষয়টি এখনো তদন্তনাধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড্ডায় ভাঙারি ব‍্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:২৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬