ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে আপিল শুনানি শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দিনের আপিল আবেদন গ্রহণ শেষ করে আজ শনিবার থেকে আপিল শুনানি শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি পরিচালনা করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এসব আপিল আবেদন শুনে নিষ্পত্তি করবেন। এসময় ইসি সচিব আখতার আহমেদ ও আইন শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির আইন শাখার কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, আপিল শুনানি নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে, প্রথম দিন অন্তত ৭০টি আপিল আবেদনের শুনানির কথা রয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে।

আপিল আবেদন প্রায় সাড়ে ছয়শ’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে সোমবার থেকে। প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি, তৃতীয় দিন বুধবার ১৩১টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি এবং শেষদিনে অন্তত ১৭১ টি আপিল জমা পড়েছে। এ নিয়ে পাঁচ দিনে মোট ৬৪০ টি আপিল আবেদন হয়েছে। এরমধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদনই বেশ, ডজন খানেক আবেদন রয়েছে বৈধ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবিতে।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে নিষ্পত্তি করবে এসব আবেদন। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই এবার ভোটে কতজন লড়াইয়ে থাকছে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে।

রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ইসিতে আপিল শুনানি শুরু

আপডেট সময় : ১১:০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬