ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের মুগদা থানা পুলিশ ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- আইনুল হাসান (৩০), তানভীর হাসান ওরফে আবির (২২), জিসান (২০), সোহেল (২২), শ্রাবন হোসেন (২৩), সাকিব (২৪), মামুন ইসলাম (৩০), মোহাম্মদ আলী (২৯), আসিফ (৩৪), উমর ফারুক (৩২), খোকা (২৩), সবুজ (২৮), কামরুল হাসান শুভ (২৩) ও মাহমুদুল হাসান (২৬) ।

বৃহস্পতিবার দিনব্যাপী রাজধানীর মুগদা থানা ও শেরেবাংলা নগর থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

মুগদা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মুগদা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৭ জনকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে বিশেষ ম্যাজিস্ট্রেট এর নিকট পাঠানো হয় এবং নিয়মিত মামলায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খোকা, সবুজ,কামরুল হাসান ও মাহমুদুল হাসানকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:১৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬