ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশকে হারিয়ে এক দশকের জয় খরা কাটাল দক্ষিণ আফ্রিকা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

মিরপুর টেস্টে বাংলাদেশের হারের গল্পটা লেখা হয়ে গিয়েছিল প্রথম দিনের প্রথম সেশনেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট ১০৬ রানে। যার জবাবে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০৮। ইনিংস ব্যবধানে হার এড়ানোটায় যেখানে কঠিন সেখানে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের লক্ষ্য ছুড়ে লড়াইয়ের দৃষ্টান্ত স্থাপন করেছিল বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে টেস্টটাকে টেনে এনেছিল চতুর্থ দিনে। তবে তার সেই লড়াই শেষ পর্যন্ত মলিন হয়ে গেছে প্রোটিয়াদের দাপুটে জয়ে। বাংলাদেশ ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে লিড নিয়েছে সফরকারীরা। সেই সঙ্গে এশিয়ায় ১৩ ম্যাচ ও ১০ বছর পর জয় পেল প্রোটিয়ারা। বল হাতে তাইজুল ইসলাম ছাড়া তেমন একটা লড়াই করতে পারেনি বাংলাদেশ।

এর আগে, তৃতীয় দিনে সেঞ্চুরির ঘ্রাণ নিয়ে খেলা শেষ করা মিরাজ ও নাঈম হাসানের ব্যাটে চতুর্থ দিনে দারুণ কিছুর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৮৩ রান। ৮৭ রানে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ।

চতুর্থ দিনে সেই তিনি সেঞ্চুরিটাও আদায় করে নিতে পারেননি। পরপর নাঈম ও তাইজুলকে হারিয়ে শেষমেশ নিজেও ফিরেছেন ৯৭ রানে। তাতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে ৩০৭ রানে। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশ যোগ করতে পেরেছে মোটে ১৯ রান। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা একাই শিকার করেছেন ৬ উইকেট। বাকি তিন উইকেট গেছে কেশভ মহারাজের পকেটে।

এর আগে, বুধবার ১০১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হাতে ছিল ৬ উইকেট। বৃষ্টি ও আলোকস্বল্পতায় সারা দিন খেলা হয়েছে ৫৭.৫ ওভার। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ১৮২ রান। ১১২ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে রেকর্ড ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে হারিয়ে এক দশকের জয় খরা কাটাল দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০৭:৪৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪