ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মো. সুজন মিয়া (৩৫) নামের এক কয়েদি। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাবন্দি ছিলেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কয়েদি। পরে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. আরমান জানান, বুধবার বিকেলের দিকে সুজন মিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মো. সুজন মিয়া কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তার কয়েদি নম্বর ১৪৫১/এ এবং বাবার নাম আজগর আলী। তিনি কোন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য কারা কর্তৃপক্ষ জানাবে বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট সময় : ১১:৫৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬