ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলীয় হাইকমিশনারের সাক্ষাৎ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি গতকাল সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উক্ত আলোচনায় হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ এবং সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় : ০২:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬