ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী এলাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কদমতলীর কুদারবাজার এলাকার আদর্শ সড়কে এ ঘটনা ঘটে।

‎নিহত ব্যবসায়ীর নাম মো. শাহাবুদ্দিন। তিনি পরিবার নিয়ে জুরাইন এলাকায় থাকতেন।

‎নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলীর জুরাইন এলাকায় ভাঙারি ব্যবসা করতেন। রাতে জানতে পারেন কদমতলির কুদরবাজার এলাকায় কারা যেন চাপাতি দিয়ে তার ভাইকে কুপিয়েছে।

মহিউদ্দিন বলেন, ‘সেখানে গিয়ে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

কে বা কারা শাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানতে পারেননি তার বড় ভাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬