ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

গাজা উপত্যকার সবচেয়ে বড় শরণার্থী শিবিরের একটি জাবালিয়া। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে সবকিছু অবরুদ্ধ করে নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল। বুধবার (২৩ অক্টোবর) শুধু একদিনেই ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইসরাইলের অব্যাহত হামলার মুখে মৃত্যুভয়ে জাবালিয়া ছেড়ে পালাচ্ছেন তারা। এমনিতেই শরণার্থী শিবিরে কয়েকদফা হামলার কারণে বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব মানুষ। আর সেখানে ত্রাণ সরবরাহ, খাদ্য কার্যক্রম বন্ধ করে দিয়ে নিষ্ঠুর হামলা চালাচ্ছে ইসরাইল।

গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইল বারবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। মাত্র দেড় বর্গকিলোমিটারেরও কম আয়তনের এই শিবিরে ১ লাখ ১৬ হাজারের মতো নিবন্ধিত শরণার্থী বাস করেন।

ইসরাইলে মানবাধিকার সংস্থা বি’টসেলেমে জানিয়েছে, উত্তর গাজায় ‘জাতিগত নিধনের’ মাধ্যমে বৈশ্বিক মনোযোগ ভিন্ন দিকে সরানোর সুযোগ নিচ্ছে ইসরাইল।

গোটা গাজা উপত্যকায় বড় যে আটটি শরণার্থীশিবির রয়েছে, তার একটি জাবালিয়া। এটি গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি। আর এমন জায়গায় যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ড ওজনের বোমাও ব্যবহার করেছে ইসরাইল।

অন্যদিকে ইসরাইলের দাবি, হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়ার সক্ষমতা হ্রাস করতে জাবালিয়াতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ৩১

আপডেট সময় : ০৫:২১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪