ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিইসির সঙ্গে বৈঠক করতে ইসিতে আসিফ মাহমুদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র, সাবেক উপদেষ্টা ও জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করতে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে গিয়েছেন তারা।

এর আগে দুপুরে এক বার্তায় সিইসির সঙ্গে আসিফ মাহমুদের নেতৃত্বাধীন এনসিপির প্রতিনিধি দলের বৈঠকের বিষয়টি দল থেকে জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলে রয়েছেন- যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সিইসির সঙ্গে বৈঠক করতে ইসিতে আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৫:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬