ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির সতর্কবার্তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোবাইল ফোনের এনইআইআর সেবা গ্রহণে সবাইকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, এনইআইআর–সংক্রান্ত সকল সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, এনইআইআর সেবা গ্রহণের জন্য কেবলমাত্র https://neir.btrc.gov.bd ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো অননুমোদিত ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা নিতে গিয়ে কোনো ধরনের ফি প্রদান করা থেকে বিরত থাকতে হবে। কারণ এনইআইআর–সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। অননুমোদিত লিংক ব্যবহারে প্রতারণার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে বিটিআরসি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির সতর্কবার্তা

আপডেট সময় : ০৪:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬