ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিদ্যুৎ উপদেষ্টার প্রশংসায় ভাসলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেনের সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খালিদ হোসেনকে একজন অসাধারণ সহকর্মী হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে মুহাম্মদ ফওজুল কবির খান লেখেন, উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার পর এমন কিছু সহকর্মীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, যাদের সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না। উপদেষ্টা পরিষদে না এলে তাদের সঙ্গে পরিচয়ের সৌভাগ্যও হতো না।

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সম্পর্কে তিনি বলেন, খালিদ ভাই একজন ধার্মিক আলেম, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র গোঁড়ামি নেই। তিনি মিতভাষী এবং আপাদমস্তক একজন সৎ মানুষ।

হজ ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে বিদ্যুৎ উপদেষ্টা লেখেন, ধর্ম মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো প্রতিবছর হজযাত্রীদের সেবা নিশ্চিত করা। অতীতে হজ ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ থাকলেও সর্বশেষ হজে ব্যতিক্রমী সাফল্য এসেছে। হজ শেষে অনেক যাত্রী খালিদ হোসেনের সঙ্গে দেখা করে বলেছেন, এমন সুন্দর ব্যবস্থাপনা আগে কখনও দেখিনি।

পোস্টে আরও উল্লেখ করা হয়, হজ সম্পন্ন করে দেশে ফিরে যাত্রীরা এক অভূতপূর্ব চমকের মুখোমুখি হন। তুলনামূলক কম খরচে হজ পালন করার পাশাপাশি প্রত্যেক হজযাত্রী ২০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ফেরত পেয়েছেন, যা দেশের হজ ব্যবস্থাপনার ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

পোস্টের শেষাংশে মুহাম্মদ ফওজুল কবির খান দোয়া করে লেখেন, আল্লাহ যেন জাতির জন্য ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের খেদমত কবুল করেন এবং তাকে উত্তম পুরস্কারে ভূষিত করেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ উপদেষ্টার প্রশংসায় ভাসলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬