ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অপারেশন ডেভিল হান্ট, গ্রেফতার ৫১০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সময়ে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৭১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে গত বছরের ডিসেম্বরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ পরিচালনা করার ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণার পর সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানে প্রতিদিনই বিভিন্ন অপরাধে যুক্তদের গ্রেফতার করেন তারা। উদ্ধার করেন অপরাধীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র। একই সঙ্গে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় অবৈধ মোটরসাইকেল ও গাড়িও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

দেশের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযান চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট, গ্রেফতার ৫১০

আপডেট সময় : ১১:০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬