ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

যুদ্ধের হুমকি দিয়ে মিসাইল ঘাঁটি পরিদর্শন কিম জং উনের

চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতাকে উত্তর কোরিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকি বলে উল্লেখ করেন তিনি।

সফরে কিমের সঙ্গে আরও ছিলেন তার বোন কিম ইয়ো জং ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক কিম জং সিক। বুধবার বার্তা সংস্থা কেএনসিএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পরিদর্শনকালে কিম বলেন, মার্কিন পারমাণবিক সক্ষমতার বিপরীতে পিয়ংইয়ং তার কঠোর অবস্থান বজায় রেখেছে। এ সময় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।

জাতিসংঘের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। তবে জাতিসংঘের এই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে থাকে দেশটি। একইসঙ্গে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাও অব্যাহত রেখেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং মঙ্গলবার দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনকে ‘সামরিক উসকানি’ দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

কেসিএনএ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে তিনি দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনকে ‘যুক্তরাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত নেড়ি কুকুর’ হিসেবে অভিহিত করেন এবং প্রতিশোধমূলক হুমকি দেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের হুমকি দিয়ে মিসাইল ঘাঁটি পরিদর্শন কিম জং উনের

আপডেট সময় : ০১:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪