ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‎রাজধানীতে বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ যুবক গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে দারুসসালাম সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল শের-ই-বাংলা নগর থানার পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. মাহফুজ শিকদার (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ১২ গেজ একনলা শটগান, ৭.৬৫ এমএম পিস্তলের ২৭ রাউন্ড গুলি, শটগানের ১৫৭ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, চারটি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎রাজধানীতে বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬