ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল, বন্ধ প্রবেশমুখ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রথম দিনেও শোকে স্তব্ধ পুরো জাতি। তবে দাফন সম্পন্ন হলেও এখন পর্যন্ত তার সমাধিস্থল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি।

বুধবার (৩১ জানুয়ারি) জানাজার পর থেকেই খালেদা জিয়ার সমাধিস্থলে জিয়ারতের উদ্দেশ্যে মানুষের আগমন লক্ষ্য করা যায়। অনেকেই জানাজার পর দোয়া ও মোনাজাতে অংশ নিতে সমাধিস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রবেশপথ বন্ধ থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর থেকে বিজয় সরণির প্রবেশমুখ এলাকায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আগত শুভাকাঙ্ক্ষীরা সমাধিস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে বিজয় সরণির মোড়ে পুলিশের বসানো ব্যারিকেডের কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত সমাধিস্থলে সাধারণ মানুষের প্রবেশ ও জিয়ারত বন্ধ থাকবে। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে ঘণ্টাখানেক আগে বিএনপির এক যুগ্ম মহাসচিব পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে আসেন। তিনি ব্যারিকেডের বাইরে থেকেই দোয়া ও মোনাজাত করে চলে যান। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব। তার মৃত্যু ও জানাজাসহ পরবর্তী সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবেই সম্পন্ন হয়েছে।

প্রবেশ বন্ধ থাকায় অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে দোয়া করে ফিরে যাচ্ছেন। ফলে বড় ধরনের ভিড়ও দেখা যাচ্ছে না। নেতাকর্মীরাও কিছুক্ষণ অবস্থান করে চলে যাচ্ছেন। এখন পর্যন্ত সমাধিস্থল সাধারণ মানুষের জন্য কবে উন্মুক্ত করা হবে বা পরবর্তী কোনো কর্মসূচি আছে কি না—সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

এদিকে যারা দেশের বাইরে থাকায় জানাজায় অংশ নিতে পারেননি, তাদের অনেকেই পরবর্তী সময়ে জিয়ারতের উদ্দেশ্যে আসবেন বলে জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, অনুমতি মিললেই সাধারণ মানুষের জন্য সমাধিস্থল খুলে দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল, বন্ধ প্রবেশমুখ

আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬