ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অসুস্থকালীন সাক্ষাৎকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার, জামায়াত আমিরের নিন্দা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগসংক্রান্ত কিছু দেশীয় গণমাধ্যমের সংবাদকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

জামায়াত আমির বলেন, ‘আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রয়টার্সের এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কি না?’

এর জবাবে তিনি জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা কাটিয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাতে তাঁর বাসায় এসেছিলেন এবং অন্যান্যদের মতো তাঁদের সঙ্গেও স্বাভাবিক কথাবার্তা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ওই সময় তিনি সংশ্লিষ্ট কূটনীতিকদের জানিয়েছিলেন—যাঁরা সাক্ষাৎ করতে এসেছেন, তাঁদের সবার বিষয়েই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং ভারতের কূটনীতিকদের সাক্ষাতের বিষয়টিও প্রকাশ করতে চেয়েছিলেন। তবে তখন তাঁরা সেটি না দেওয়ার অনুরোধ করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই।’

ওই পোস্টে জামায়াত আমির আরও বলেন, ‘এ অবস্থায় কিছু দেশীয় গণমাধ্যমে ভারতের সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছে—এমন সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। প্রকৃত তথ্য না জেনে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অসুস্থকালীন সাক্ষাৎকে ‘গোপন বৈঠক’ হিসেবে প্রচার, জামায়াত আমিরের নিন্দা

আপডেট সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬