ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আসবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তার আসার কথা রয়েছে।

কূটনীতিক সূত্রে জানা গেছে, রাজনাথ সিং দিল্লির চাণক্যপুরীর বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আসবেন এবং সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোকপুস্তিকায় নিজের বার্তা লিপিবদ্ধ করবেন।

এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসেন। এই সফরে তিনি খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও দেখা করেছেন এবং তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠিও তুলে দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই সফরকে ভারতে অনেক পর্যবেক্ষকই ব্যাখ্যা করেছেন এভাবে, ভারত বাংলাদেশের আসন্ন নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা আঁচ করছে এবং তার আগে খালেদা জিয়ার জানাজার সুযোগটিকে কাজে লাগিয়ে এবং বিএনপির প্রয়াত নেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে দলটির সঙ্গে সম্পর্ক সহজ ও স্বাভাবিক করে তুলতে চাইছে।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির একটি কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

আপডেট সময় : ১১:৪০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬