ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই। বুধবার বিকেল ৩টায় রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাঙ্গাইল-৫ আসনের এই সাবেক সংসদ সদস্য (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবর নিশ্চিত করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৩৬ সালে টাঙ্গাইলের মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করা মাহমুদুল হাসান তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপি সরকারের আমলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হন এবং ২০১২ সালের উপনির্বাচনে পুনরায় সংসদ সদস্য হন।

তাঁর মৃত্যুতে টাঙ্গাইলসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শোকবার্তায় তাঁরা বলেন, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক এবং আদর্শ টাঙ্গাইল গড়ার কারিগর। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অনবদ্য অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপলোডকারীর তথ্য

মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫