ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবোরকোন্ডা ও রাশমিকা মান্দানা কি তবে সত্যিই ছাদনাতলায় বসছেন? দীর্ঘদিনের লুকোচুরি আর গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার তাদের বিয়ের সানাই বাজার সুর শোনা যাচ্ছে। বলিপাড়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই চর্চিত যুগল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন বিজয় ও রাশমিকা। রাজকীয় আভিজাত্যে মোড়ানো রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল প্রাসাদে বসবে তাদের বিয়ের আসর। পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এরপর হায়দরাবাদে ফিরে চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এই নবদম্পতি। গোপন প্রেম ও আংটির রহস্য বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। একাধিকবার তাদের একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে।

এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবির ব্যাকগ্রাউন্ড বা লোকেশন দেখে নেটিজেনরা বারবার তাদের প্রেমের প্রমাণ খুঁজে পেয়েছেন। সম্প্রতি উভয়ের অনামিকায় দামী আংটি দেখে অনুরাগীদের মনে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। যদিও বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ কুলুপ এঁটে রেখেছেন এই দুই তারকা।

উল্লেখ্য, ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন রাশমিকা। কিন্তু এক বছরের মাথায় সেই সম্পর্ক ভেঙে যায়। ইন্ডাস্ট্রির অনেকের মতে, অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কারণেই বিজয়-রাশমিকা নিজেদের বর্তমান সম্পর্ক নিয়ে জনসম্মুখে অতটা সরব হতে চাইছেন না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

আপডেট সময় : ০৫:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫