ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে মিছিল!

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছে ৮-১০ জনের একটি দল।

বুধবার (২৩ অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলাভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যেতে দেখা যায় একটি ভিডিও ক্লিপে। ৪৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তাদের ‘হঠাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে মিছিল!

আপডেট সময় : ০৭:৫৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪