ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বেগম জিয়ার মৃত্যুতে হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে প্রহসনের একটা রায়ের মাধ্যমে জেলখানায় পাঠিয়ে নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটি একটা প্রহসনের রায় ছিল, সাজানো রায় ছিল।

আইন উপদেষ্টা বলেন, উনাকে হয়তো আমরা এত তাড়াতাড়ি হারাতাম না। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান, এত মানুষের ভালোবাসা নিয়ে এরকম একজন নেত্রীর চলে যাওয়াটা একটা বিশেষ মুহূর্ত। আমরা প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি। একত্রে আমরা আগামীকাল শোক পালন করব, এরপর দুদিন শোক দিবস পালন করব। বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার যে জানাজা এবং দাফন হবে সেগুলো আমরা পালন করব।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম জিয়ার মৃত্যুতে হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০২:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫