ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশ ১ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ১ রানে পিছিয়ে থেকে টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতিতে গেছে । এর আগে ৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। তবে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। শুরুতেই আউট হন জয়, এর পর মুশফিকুর রহিমও ফিরে যান। দ্রুত দুই উইকেট হারানোর দলের হাল ধরতে ব্যর্থ হন লিটন দাসও। তবে এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে হাল ধরেছেন মেহেদী মিরাজ, এ দুজনের জুটিতে আর কোনো উইকেট না হারিয়ে ২০১ রান করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ, পিছিয়ে আছে ১ রানে।

বাংলাদেশের স্কোরলাইন হয় ৬ উইকেটে ১১২। ফলে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে সে শঙ্কা দূর করতে পেরেছেন মিরাজ। অভিষিক্ত জাকেরকে নিয়ে মিরাজ গড়েছেন ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি।

প্রোটিয়া বোলারদের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন মিরাজ। জাকের নিয়ে দলের রান বাড়িয়েছেন তিনি। একই সঙ্গে তুলে নিয়েছেন নিজের ব্যক্তিগত অর্ধশতকও। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তিনি করেছেন ৫৫ রান। মিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের। তিনি অপরাজিত আছেন ৩০ রান।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০১ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে ১ রানে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ১ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে

আপডেট সময় : ০৭:১৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪