ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

কোনো অপরাধী যেন দেশের সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে বিজিবি সদস্যদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় শহীদ শাকিল আহমেদ হলে বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারে, সেদিকে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্তে আইন রক্ষার্থে জেলা প্রশাসনের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সামনে জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সকল ধরনের প্রস্তুতি এবং প্রশিক্ষণ নেয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষায় কৌশলী ভূমিকা পালন করার জন্য বিজিবি সদস্যদের পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা জানেন সামনে নির্বাচন কিন্তু সময় খুব কম। এই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয় সেজন্য আপনাদের সকল প্রস্তুতি নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এই জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন।

সীমান্তে চোরাকারবারী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আদায় করতে হবে। যে সকল কর্মকর্তা কর্মচারীরা ও মাদককারবারী সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫