ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জামিন পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জানান, তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গতকাল ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় এ কে এম শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। আজ তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ থেকে এ কে এম শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম তারেক রহমানকে কটূক্তি করছিলেন। বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাঁকে আটক করে শাহবাগ থানা-পুলিশে হস্তান্তর করেন।

পরে গ্রেপ্তার শিক্ষকের মুক্তি চেয়ে বিবৃতি দেয় বিএনপি। নিজের মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিএনপির বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামিন পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

আপডেট সময় : ০৮:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫