ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরায়েল আগের চেয়ে শক্তিশালী জবাব পাবে: ইরান

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ চালাতে যাচ্ছে’ বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগরিই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর মধ্যেই শনিবার (২৭ ডিসেম্বর) ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন। রোববার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমার মতে, আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক।

পেজেশকিয়ান বলেন, আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে তাদের দায়িত্ব পালন করছে। সব সংকট থাকা সত্ত্বেও এখন তাদের সরঞ্জাম এবং জনবলের দুই দিক থেকেই বেশি শক্তি আছে। তারা (ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র) যদি আবার হামলা চালায় আগের চেয়ে শক্তিশালী জবাব পাবে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই সংঘাত ৮০ দশকের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে।

তিনি দাবি করেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয় বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে।

এরমধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির যুবসমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন।

তার দাবি, মার্কিন-ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান।

এদিকে, তেহরান-ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতিই আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল আগের চেয়ে শক্তিশালী জবাব পাবে: ইরান

আপডেট সময় : ০৭:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫