ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

উত্তরায় ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় রেল দুর্ঘটনায় এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল ইসলাম।

শনিবার রাতে সাড়ে আটটার দিকে উত্তরা হাউজ বিল্ডিং জয়নাল মার্কেট সংলগ্ন নতুন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নাজমুল রেললাইনে ট্রেনের আঘাতে গুরুতর আহত হন। পরে কুয়েত মৈত্রী হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুল ইসলাম তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামে। তার বাবার নাম নুর নবী। গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন তিনি।

নাজমুলকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ও তার ভাতিজা সাকিব আলম জানান, রাতে গ্রামের বাড়ি থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন নাজমুল ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান। সাকিব জানান, পথচারীরাই প্রথমে আহত নাজমুলকে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরো জানান, রেললাইনের ওই স্থানে বিপরীত দিক থেকে দুটি ট্রেন আসার সময় নাজমুল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরায় ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০২:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫