ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে কটুক্তি, গ্রেফতার শহিদুলের নিঃশর্ত মুক্তি চায় বিএনপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামে একজনকে পুলিশ ৫৪ ধারায় গ্রেফতার করেছে। পরে তাকে আদালতে পাঠানো হলে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নজরে আসার পর বিএনপির পক্ষ থেকে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করে, আদালত তাকে কারাগারে প্রেরণ করে। বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোন ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি মনে করে, নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ সঠিক হয়নি। তাই অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

তারেক রহমানকে কটুক্তি, গ্রেফতার শহিদুলের নিঃশর্ত মুক্তি চায় বিএনপি

আপডেট সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫